অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানিতে দোহাজারীর নিম্নাঞ্চল প্লাবিত। এই বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জুগিয়েছে কিছু মানবিক মানুষ ও সামাজিক সংগঠনগুলো। যাদের ভালোবাসায় দোহাজারীতে প্লাবিত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বিশুদ্ধ পানি, রান্না করা খাবার সহ শুকনো খাবার। এমপি জসীম উদ্দীন আহমেদ (চট্টগ্রাম ১৪), 'আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন' এর চেয়ারম্যান লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দিন সুমন, 'ইউসুপ সওদাগর ফাউন্ডেশন' এর চেয়ারম্যান জামাল উদ্দীন, 'নাহার বিল্ডার্স' এর চেয়ারম্যান জসিম উদ্দিন জনি, সামাজিক সংগঠন 'দোহাজারী ব্লাড ব্যাংক', আঁধারে আলো, আলোর মুখ, রকিম উদ্দীন যুবগোষ্ঠি, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদ টিপু, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দীন, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম সুমন, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী রফিক উদ্দীন মিয়া, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মুহিম বাদশা, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এস এম রবিন, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ভবতোষ শীল সহ আরো অনেক ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান। তাদের এই কর্ম কবি জসিমউদদীনের কবিতাটির কথা মনে পড়ে, "সবার সুখে হাসবো আমি- কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিবো- অনাহারীর মুখে।"
মতামত