সার্চটুডে

মানবিক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা পেতে যাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষ

রক্তের গ্রুপ জানা একটি মানুষের মৌলিক স্বাস্থ্য-তথ্য হলেও দেশের অসংখ্য নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ আজও জানেন না তাদের রক্তের গ্রুপ কী। জরুরি দুর্ঘটনা, অস্ত্রোপচার, সন্তান জন্মদান কিংবা হঠাৎ রক্তের প্রয়োজন দেখা দিলে এ অজ্ঞতাই অনেক সময় জীবন-মৃত্যুর সংকট তৈরি করে। এই বাস্তবতাকে সামনে রেখে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ আগামী ১৭ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনী বস্তি, টিটি পাড়া আন্ডারপাস সংলগ্ন এলাকায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করতে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার তথ্য অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ কখনোই তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান না। বাংলাদেশেও বিশেষ করে বস্তি, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার, সচেতনতার অভাব এবং আর্থিক অসচ্ছলতার কারণে তারা এই মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত থাকেন।

আয়োজকদের মতে, একটি সাধারণ রক্তের গ্রুপ পরীক্ষা ভবিষ্যতে একটি জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। দুর্ঘটনা বা সংকটময় মুহূর্তে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। অথচ অনেকেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানতেই পারেন না তাদের রক্তের গ্রুপ কী।

এ প্রসঙ্গে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, "আমাদের এই আয়োজন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি মানবিক উদ্যোগ। আমরা এমন মানুষদের কাছে পৌঁছাতে চাই, যারা হয়তো কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগই পাননি। আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই এই সামান্য পরীক্ষাটিও করাতে পারেন না। আমরা বিশ্বাস করি, একজন মানুষ যদি নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন, তাহলে প্রয়োজনে নিজের জীবন যেমন সুরক্ষিত থাকবে, তেমনি অন্য একজন মানুষের জীবন বাঁচাতেও এগিয়ে আসতে পারবেন।"

সংগঠনটি আরও জানায়, "আমাদের স্বপ্ন শুধু একটি ক্যাম্পেইন আয়োজন নয়; বরং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং একটি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ সমাজ গড়ে তোলা। একজন সচেতন মানুষই পারে আরেকজন মানুষের জীবন রক্ষা করতে। তাই আমরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মানবিক উদ্যোগে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।"

অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং সুবিধাবঞ্চিত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়েও কাজ করছেন।

হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। সংগঠনটির বিশ্বাস, মানবতার সেবাই সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

আয়োজকরা রাজধানীর দক্ষিণ কমলাপুর ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত মানুষসহ সর্বস্তরের নাগরিককে এই বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই ক্ষুদ্র উদ্যোগ একদিন অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানবিক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা পেতে যাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x