সার্চটুডে

কুড়িগ্রামে এইচআরডিএস-এর নতুন কমিটি, সভাপতি মামুন, সম্পাদক জিহাদী

ছবি : সংগৃহীত

মানবাধিকার সুরক্ষায় কাজ করা দেশের অন্যতম সংগঠন 'হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS) কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই অনুমোদন প্রদান করা হয়।

​নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাসান জিহাদী।

দায়িত্ব গ্রহণের পর সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন-  কুড়িগ্রামের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে আমি সবার সহযোগিতা কামনা করছি, যেন আমরা সঠিকভাবে মানুষের অধিকার সুরক্ষায় কাজ করতে পারি।

​সাধারণ সম্পাদক হাসান জিহাদী বলেন- "মানবাধিকার রক্ষার এই যাত্রায় আজ আমাদের ওপর বড় দায়িত্ব অর্পিত হলো। আমরা চাই কুড়িগ্রামের প্রতিটি ওয়ার্ড পর্যায়েও মানবাধিকার রক্ষায় সচেতনতা তৈরি করতে এবং আইনি সহায়তার মাধ্যমে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে। আমাদের কমিটি দলমত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবে।

এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সামির সাকি মাহিন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে এ.এস.এম কামাল উদ্দিন হায়দার ও মো. রুকনুজ্জামান, এবং বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে আরো ২৫ জন দায়িত্ব পেয়েছেন।

​মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠায় এই নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে এইচআরডিএস-এর নতুন কমিটি, সভাপতি মামুন, সম্পাদক জিহাদী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x