সার্চটুডে

ভাইরাল রুবাইয়া মাইলস্টোনের বর্তমান ছাত্রী নন

ভাইরাল রুবাইয়া মাইলস্টোনের বর্তমান ছাত্রী নন, থানায় জিডি কলেজ কর্তৃপক্ষের

ঢাকা: চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিষয়ে ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ। কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়েছে। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার তার নেই।

এতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে বক্তব্য দিতে দেখা যায়। কলেজের দাবি, তিনি বর্তমানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ কারণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তুরাগ থানায় আবেদন করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করতে তারা সাধারণ ডায়েরি করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাইরাল রুবাইয়া মাইলস্টোনের বর্তমান ছাত্রী নন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x