"জুলাই শহীদ দিবস-২০২৬" পালন উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বে পুলিশ সুপার, ঝালকাঠি মামুন আল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁদের ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই শহীদদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং আত্মত্যাগের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মামুন আল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগকারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের আদর্শ ধারণ করেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মতামত