সার্চটুডে

আলীকদমে ‘খুইল্যামিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন’-এর ত্রাণ বিতরণ

আলীকদমে মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

বান্দরবানের আলীকদম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৩টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইউনুস মিয়ার উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে ৫০০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্য সংকটে পড়ে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিটি ত্রাণ প্যাকেটে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইউনুস মিয়া বলেন, “মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। বন্যা, ঝড়সহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাও নিয়মিত প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণপ্রাপ্ত উপকারভোগীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত ও যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় ফাউন্ডেশনের এ সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। বন্যার কারণে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা খাদ্য সংকটে ভুগছিলেন। এমন সময়ে ত্রাণ সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে ‘খুইল্যামিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন’-এর ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x