সার্চটুডে

বান্দরবানে ত্রাণ বিতরণ করেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রাণ বিতরণ

বান্দরবান পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল, এমপি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এদিকে বিকেলে জামছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বন্যাকবলিত এলাকায় আয়োজিত আরেকটি ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মীর হেলাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি মিসেস ম্যামাচিং, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবানে ত্রাণ বিতরণ করেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x