বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। ১৭ই জুলাই ২০২৬ইং মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই শহীদ দিবস-২০২৪’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী সকল ছাত্র ও
সাধারণ মানুষের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের
প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে
এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে
উপজেলা বিএনপির আহব্বায়ক জনাব হাবিবুর রহমান
হাবিব বলেন, জুলাইয়ের এই ঐতিহাসিক আন্দোলন
কোনো নির্দিষ্ট সংগঠন বা একক কোনো
ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা ছিল না। এটি
ছিল বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকের
দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং স্বৈরাচার বিরোধী
একটি স্বতঃস্ফূর্ত গণবিপ্লব। তিনি আন্দোলনের কৌশলগত
দিকগুলোর ওপর আলোকপাত করে
বলেন, দেশের আপামর জনসাধারণের স্বার্থ রক্ষায় আন্দোলনের সিদ্ধান্তগুলো অত্যন্ত বিচক্ষণতার সাথে বাস্তবায়ন করা
হয়েছিল, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী
সরকারের পতন ত্বরান্বিত হয়।
তিনি জুলাই আন্দোলনে শহীদ হওয়া দুই
শতাধিক ছাত্র-জনতার অবদানের কথা গভীর শ্রদ্ধার
সাথে স্মরণ করেন এবং তাদের
ত্যাগের মর্যাদাকে রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে সমুন্নত
রাখার আহ্বান জানান।
পরবর্তীতে সভার প্রধান বক্তা
ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা (ইউএনও) তাঁর বক্তব্যে বলেন,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের মূল চেতনা ও
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্রীয়
সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া সিদ্ধান্ত
অনুযায়ী প্রতিটি স্তরে জুলাইয়ের শহীদদের অবদান যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করা
হচ্ছে এবং এরই ধারাবাহিকতায়
মানিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই
স্মৃতিচারণ ও আলোচনা সভার
আয়োজন করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তা তাঁর বক্তব্যে আরও
যোগ করেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি অবাধ,
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের
প্রতীক্ষায় রয়েছে। বর্তমান সরকার কোনো ধরনের ভয়ভীতি
বা বাহ্যিক রাজনৈতিক চাপ ছাড়াই একটি
সুন্দর, গণতান্ত্রিক ও চাপমুক্ত নির্বাচনের
পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি
প্রশাসনের পক্ষ থেকে দেশের
এই ক্রান্তিলগ্নে ও নতুন বাংলাদেশ
পুনর্গঠনে সকল স্তরের জনগণকে
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মতামত