১৭ জুলাই(শুক্রবার)- এর সংশপ্তক সাহিত্য আড্ডার বিষয়বস্তু ছিল ❝সৈয়দ ওয়ালিউল্লাহ ❞। তিনি আধুনিক বাংলা উপন্যাস কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। মনস্তাত্ত্বিক উপন্যাস রচনায় তিনি বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। তার রচনা বাংলা সাহিত্যকে আন্তজার্তিক পর্যায়েও পরিচিত করেছে।
আজকের আয়োজন শুরু হয়েছিল মূলত দুইটি কবিতা দিয়ে। প্রথম কবিতাটি ছিল কবি কাজি নজরুল ইসলামের রচিত ❝নারী ❞ কবিতাটি, যেটা আবৃত্তি করেছিলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইইই বিভাগের শিক্ষার্থী খন্দকার শাবাব মাহবুব।
দ্বিতীয় কবিতাটি ছিল কবি জয় গোস্বামীর রচিত ❝মেঘ বালিকার জন্য রূপকথা ❞ কবিতাটি, যেটা আবৃত্তি করেছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সৈয়দা ফারজানা ইয়াসমিন বর্ষা।
তারপর সৈয়দ ওয়ালিউল্লাহ এর বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করা হয়। তার জন্ম ১৫ আগস্ট ১৯২২ সালের শোলাশহর, চট্টগ্রাম, বাংলাদেশ (তৎকালীন ব্রিটিশ ভারত)। তার পিতার নাম সৈয়দ আহমদউল্লাহ যিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তার মাতা নাম নেছারুন্নেসা।
বাবার চাকরির কারণে দেশের বিভিন্ন জেলায় তিনি পড়াশোনা করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পড়েন ঢাকা কলেজে। পরে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ এবং কলকাতার রিপন কলেজে অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সম্পূর্ণ না করলেও সাহিত্যচর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুদিন তথ্য ও প্রচার বিভাগে কাজ করেন। দেশভাগের পর রেডিও পাকিস্তান, ঢাকা-তে যোগ দেন। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়ে কূটনীতিক হিসেবে অস্ট্রেলিয়া, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন।বিদেশে অবস্থান করেও বাংলা সাহিত্যচর্চা অব্যাহত রাখেন।
তিনি বেশ কিছু নাটক, উপন্যাস এবং ছোট গল্প রচনা করেছেন। তার রচিত উপন্যাস গুলো হলো : লালসালু (১৯৪৮),চাঁদের অমাবস্যা (১৯৬৪),কাঁদো নদী কাঁদো (১৯৬৮)। তার রচিত নাটক গুলো হলো বহিপীর,তরঙ্গভঙ্গ,উজানে মৃত্যু। তার রচিত ছোট গল্প গুলো হলো নয়নচারা,একটি তুলসীগাছের কাহিনী,না কান্না,দুই তীর ও অন্যান্য গল্প। এগুলো ছাড়াও তার অসংখ্য রচনা রয়েছে।
তার রচিত লালসালু উপন্যাসটি রচিত হয় ১৯৪৮ সালে। লালসালু উপন্যাসটি বিষয়বস্তুতে এখানে গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্র মজিদ একটি পরিত্যক্ত কবরকে পীরের মাজার বলে প্রচার করে গ্রামের মানুষের বিশ্বাসকে ব্যবহার করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করে।উপন্যাসটি দেখায়, কীভাবে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে শোষণ করা যায়। ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও বলা হয়েছে অন্ধবিশ্বাসের সমালোচনা,সত্য, যুক্তি ও মানবিকতার গুরুত্ব।
তার রচিত বহিপীর নাটকে ধর্মীয় ভণ্ডামি, কুসংস্কার এবং সমাজে ক্ষমতার অপব্যবহার তুলে ধরা হয়েছে।মানুষ কীভাবে অন্ধ বিশ্বাসের কারণে প্রতারিত হয়, তা নাটকের মূল বিষয়। তাই অন্ধভাবে কাউকে অনুসরণ করা উচিত নয়। তাই সত্য ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তার রচিত নয়নচারা ছোটগল্পটিতে মূলত গ্রামীণ জীবনের বাস্তবতা, মানুষের দুঃখ-কষ্ট এবং আবেগের চিত্র তুলে ধরা হয়েছে। গল্পে সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সম্পর্কের গভীরতা ফুটে ওঠে।এছাড়াও মানবিকতা ও সহমর্মিতার মূল্য,দারিদ্র্য ও সামাজিক বাস্তবতার প্রতিফলন,মানুষের অনুভূতি ও মনস্তত্ত্বের সূক্ষ্ম প্রকাশ এখানে প্রতিফলিত হয়েছে।
সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলা সাহিত্যের একজন অনন্য কথাসাহিত্যিক। তাঁর রচনায় সমাজের বাস্তবতা, মানুষের মনস্তত্ত্ব, ধর্মীয় কুসংস্কার ও মানবিক মূল্যবোধ গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে লালসালু বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে আজও সমানভাবে সমাদৃত।
তিনি ১০ অক্টোবর ১৯৭১ মৃত্যুবরণ করেন প্যারিস এর ফ্রান্স এ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৯ বছর।
উপরিউক্ত কথা গুলো বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ভাবে তাদের মতামত ব্যক্ত করে এবং অনুষ্ঠান শেষ করে দুই জন সেরা বক্তাকে উপহার প্রদান করা হয়। উপহার হিসেবে তাদের গল্পের বই উপহার দেওয়া হয়। এরই মধ্য দিয়ে আজকের সাহিত্য আড্ডার সমাপ্তি ঘটে।
মতামত