সার্চটুডে

কুরআনের মর্মবাণী ছড়িয়ে দিতে আসছে জাতীয় তাফসীর প্রতিযোগিতা

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ছবি-সংগৃহীত

বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘জাতীয় তাফসীর প্রতিযোগিতা ২০২৬’। এ ধরনের একটি উদ্যোগকে ইতিবাচক এবং দেশে একদল প্রকৃত মুফাস্সিরে কোরআন তৈরীতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণ। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে। ইতিমধ্যেই বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতাটি মূলত দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে:

গ্রুপ 'ক': ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদীস, কামিল, আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত অনূর্ধ্ব ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য। এই গ্রুপের তাফসীরের বিষয় হলো সূরা ফাতিহা, সূরা বাকারাহ ও সূরা আলাক।

গ্রুপ 'খ': কামিল, দাওরায়ে হাদীস, আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রীধারী মাদ্রাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দায়ী, লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতি কর্মীদের জন্য, যাদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর। এই গ্রুপের বিষয় সূরা আন-নূর, সূরা ইয়াসীন, সূরা হুজরাত, সূরা আর রহমান ও সূরা ওয়াকিয়াহ।

অংশগ্রহণের যোগ্যতা ও নিয়মাবলী: প্রতিযোগীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। পাশাপাশি পবিত্র কুরআনের শাব্দিক অর্থসহ তরজমা করার যোগ্যতা এবং উলুমুল কুরআন, উসূলুত তাফসীর, হাদীস, ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ ও বালাগাতসহ প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন লিংকের (https://tinyurl.com/tafsircompetition26) মাধ্যমে আবেদন করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের ৮টি বিভাগীয় কার্যালয়ের (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ) যেকোনো একটির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে এবং তা আবেদনে উল্লেখ করতে হবে। বিভাগীয় পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

পুরস্কার ও গ্রুমিং সেশন: বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় এক সপ্তাহের একটি বিশেষ গ্রুমিং বা প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হবে, যার পর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে নগদ ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা এবং ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। অন্যদিকে, জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার:

চ্যাম্পিয়ন (২টি): ২ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

১ম রানার্স আপ (২টি): ১.৫ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

২য় রানার্স আপ (২টি): ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

প্রতিযোগীদের সহায়তার জন্য সাফওয়াতুত তাফাসীর, কালিমাতুল কুরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে মাজহারী, তাফসীর ইবনে কাছীর ও তাফসীরে মারেফুল কুরআন গ্রন্থগুলো সহায়ক হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

বিজ্ঞজনদের মূল্যায়ন ও পরামর্শ: এই উদ্যোগের প্রশংসা করে প্রবীণ ইসলামী স্কলার ড. একেএম মাহবুবুর রহমান বলেন, “নিসন্দেহে এ উদ্যোগটি ইসলামী ফাউন্ডেশনের ইতিহাসে একটি যুগান্তরকারী পদক্ষেপ। এটি দেশে পবিত্র কোরআনের তাফসিরে প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তবে প্রতিযোগিতার মান আরও বৃদ্ধি করার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন, “সহায়ক তাফসিরের তালিকায় তাফসিরে দুররুল মানসূর, তাফসিরে বায়জাবী, তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল মা’নি রাখা হলে প্রতিযোগিতাটি আরো গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠতো। আশা করছি ভবিষ্যতে উদ্যোক্তাগণ বিষয়টি বিবেচনায় রাখবেন।”

বিশেষজ্ঞদের এমন গঠনমূলক পরামর্শের প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন জানান, “এ উদ্যোগটি বাংলাদেশে তাফসির শাস্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ভুলত্রুটির বিষয়ে বিশেষজ্ঞদের যেকোনো পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আমরা বিশ্বাস করি বিশেষজ্ঞদের পরামর্শ আমাদের এ উদ্যোগ ফলপ্রসূ হতে সহায়ক হবে।”

এই প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিনের সাথে (ফোন: ০২২২২২১৮২৮১) যোগাযোগ করা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুরআনের মর্মবাণী ছড়িয়ে দিতে আসছে জাতীয় তাফসীর প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x