অযোগ্যকে যোগ্য স্থানে
বসালে যা হয়,
কাজেকর্মে প্রকাশ পায়
মূর্খের পরিচয়।
সুন্দরের পূজারীরা
মহৎ হয় কাজে,
সত্য সুন্দর কিছুই নেই
অযোগ্যদের মাঝে।
গোবরে পোকা থাকে
জন্মায় না ফুল,
অযোগ্যকে সম্মান দিলে
মস্ত বড় ভুল।
তাদের কাছে ভালো কিছু
যায় না আশা করা,
মাথায় কেবল থাকে তাদের
নোংরামিতে ভরা।
রচনাকাল : ১৭ আগস্ট ২০২২
মতামত