সার্চটুডে

আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা

মো. আবু সুফিয়ান, সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছে।

জানা যায়, কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় জনগোষ্ঠীর জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায়, সম্প্রতি সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম (এমবিবিএস, এমএফএমসি)-এর নেতৃত্বে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জারুলিয়ামুড়া ও ক্রীলাইংপাড়া এলাকার বিজিবির ক্রীলাইংপাড়া চেকপোস্টে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম এলাকার সাধারণ মানুষও এ সেবার আওতায় চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

মেডিকেল ক্যাম্পে বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x