সার্চটুডে

উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে নেত্রকোণায় শেষ হলো বর্ণাঢ্য মেলা

আজ ১৮ জুলাই শনিবার  নেত্রকোণায় পাবলিক হল মিলনায়তনে  অনুষ্ঠিত ‘উদ্যোক্তা সমাপনী মিলন মেলা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা বিকাশের লক্ষ্যেই এবারের এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিল ।

উক্ত  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি  অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মো: তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা—আইসিটি) মুনমুন জাহান লিজা, ফারজানা পারভিন, উপ—পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণা, ম. কিবরীয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক প্রেসক্লাব নেত্রকোণা, ফারহানা সুলতানা, সেল সেন্টার, নেত্রকোণা, আব্দুল্লাহ আল বাকিউল, উপজেলা নিবার্হী অফিসার, নেত্রকোণা, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহ্ফুল হক, তাজ উদ্দিন ফারাস সেন্টু, সাধারণ সম্পাদক নেত্রকোণা সদর উপজেলা বিএনপি, এস.এম. মনিরুজ্জামন দুদু সহ আরোও অনেকেই। 

 আয়োজনে স্থানীয় ও সফল উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসা সম্প্রসারণের নানা কৌশল নিয়ে আলোচনা করেন। মেলার সমাপনী ও কার্যক্রম নেত্রকোণা পাবলিক হলে আয়োজিত এই উদ্যোক্তা মিলন মেলায় তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। নেত্রকোণা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সম্ভাবনাময় উদ্যোক্তা এতে অংশ নেন। 

মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। এ সময় তারা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও উদ্যোগ এবং উদ্যোক্তা সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে  উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান অতিথি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাপনী আয়োজনে বক্তব্য রাখেন। তারা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, প্রশিক্ষণ এবং সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিষয় : উদ্যোক্তা উদ্যোক্তা সমাপনী মিলন মেলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে নেত্রকোণায় শেষ হলো বর্ণাঢ্য মেলা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x