সার্চটুডে

তাড়াইলে সবজির বাজারে আগুন,বৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা

তাড়াইল সদর বাজারে সবজি বিক্রি করছেন একজন মৌসুমি দোকানদার

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাঁচাবাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ব্যবসায়ীরা এর জন্য বৃষ্টিজনিত সরবরাহ সংকটকে দায়ী করলেও বাজারে সবজির তেমন কোনো ঘাটতি না থাকায় প্রশ্ন তুলেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বৃষ্টি হলেই অজুহাত তৈরি করে অতিরিক্ত দাম আদায় করা হয়। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

রোববার (১৯ জুলাই) সকালে তাড়াইল সদর বাজার ও মাদরাসা মার্কেট ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও প্রায় প্রতিটি দোকানেই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে অনেক ক্রেতাকে বাজেটের সঙ্গে সমন্বয় করতে হিমশিম খেতে দেখা যায়।

বাজার ঘুরে দেখা গেছে প্রকারভেদে করলা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, পটল ৮০-১০০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে। বেগুনের দাম কেজিপ্রতি প্রায় ২০ টাকা বেড়ে ৮০-১২০ টাকায় উঠেছে। ধুন্দল ১০০ টাকা, সজনে ১৬০-২০০ টাকা, টমেটো ১৮০-২২০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি প্রতিটি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং লাউ ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচামরিচের দামও বেড়ে ১৪০-১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, লেবুর হালি ১৫-৩০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাড়াইল সদর বাজারের নিয়মিত ক্রেতা মাসুদ করিম বলেন, “বৃষ্টি হলেই বাজারে দামের আগুন লাগে। বলা হয়, মাল আসেনি। অথচ বাজারে সবজির কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষকে বেশি দাম দিয়েই বাজার করতে হচ্ছে।”

এনজিওতে চাকরি করা ফাতেমা বলেন, “প্রতিদিন বাজারে এসে নতুন দামের সঙ্গে পরিচিত হতে হচ্ছে। পরিবারের খরচ সামলানো এখন কঠিন হয়ে গেছে।”

বিক্রেতাদের দাবি,দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি পরিবহনেও কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে।

তাড়াইল মাদরাসা মার্কেটের কাঁচামাল আড়তদাররা জানান, প্রায় সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে রয়েছে। এতে অনেক সবজি গাছ নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে যেসব সবজি আসছে, তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত ক্ষেত থেকে সংগ্রহ করা। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সরবরাহ আরও কমে গিয়ে দাম বাড়তে পারে।

তবে বাজার বিশ্লেষকদের মতে, বৃষ্টির কারণে সরবরাহে সাময়িক প্রভাব পড়লেও বর্তমান মূল্যবৃদ্ধির সবটাই যৌক্তিক নয়। তারা বলেন, বাজারে কার্যকর নজরদারির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী আবহাওয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত মুনাফা করছেন। এতে সাধারণ ভোক্তাদেরই বাড়তি মূল্য গুনতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, বাজারে নিয়মিত প্রশাসনিক তদারকি, পাইকারি ও খুচরা দামের সমন্বয় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে সবজির বাজারে আগুন,বৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x