আমরা ছুটছি সেই অনধীকাল হতে
যবে আর্যদের আগমনও হয়নি এ বাটে
ছুটে যায়,ছুটে যায় মিছিলের পিছু পিছু
ভিড়ের মাঝে হারিয়ে যায় অস্তিত্বের স্বরূপে
মিছিল আসে আর যায় লাখো জনতার প্রাণনাশের আকাঙ্ক্ষায়
রক্তে প্লাবিত হয় রাজপথ
আহাজারির বুক বাঁধে জননী
নতুন করে দেশ গড়ার তামান্নায়
বুক জুড়ানোর আগে গ্রাস হয় তামান্না
শকুন-হায়নাদের থাবায়
রাতের আঁধারে সমঝোতার মাহফিলে
হয় মিছিলের সৈনিকের বলিদানের কাফফারা
বলি হয় সৈনিক নতুন দিনের আকাঙ্ক্ষায়
জনতা সেই নিপীড়িত হয়
নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন প্যাটার্নে
শোষকের চেহারা বদলায়
শোষণের রূপ বদলায় না
মতামত