নীলফামারীর কিশোরগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের শালিক-এর ১৩ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, এতিমদের মাঝে এক বেলা খাবার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে বিবর্তন আইডিয়াল স্কুল মাঠে এসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভোরের শালিক সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
মতামত