সার্চটুডে

প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন লেখিকা: সাহেলা খান রিমু



প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন    লেখিকা: সাহেলা খান রিমু
প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন লেখিকা: সাহেলা খান রিমু

প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন

লেখিকা: সাহেলা খান রিমু

আজ আমি বড্ড ক্লান্ত

সকালের সূর্যকে বলি,

“তুমি কি আর আমাকে ছুঁবে না?

কেন তোমার আলো আজ

আমার জানালায় এসে থেমে যায়?”

দুপুরের ক্লান্ত শরীরকে বলি,

“তুমিও কি আমার মতোই নুয়ে পড়েছ?

কতটা পথ গেলে মানুষ

নিজের ভেতরেই হারিয়ে যায়?”

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

আমি সন্ধ্যার নরম অন্ধকারকে জিজ্ঞেস করি,

“তুমি কি জানো,

কত কথা বুকের ভেতর জমে আছে?”

রাত আসে…

শহর ঘুমিয়ে পড়ে।

শুধু আমি জেগে থাকি

নিজের নীরবতার পাশে বসে।

তারপর জোনাকির মতো

একটু আলো জ্বালাই,

আবার নিভে যাই…

আবার জ্বলি…

কিন্তু আর কতদিন?

আর কতদিন আমি

জোনাকি পোকার মতো জ্বলবো?

কেউ কি কোনোদিন

আমার এই ক্ষীণ আলোটুকু দেখবে?

নাকি একদিন,

সব প্রহর পেরিয়ে

আমি নিঃশব্দে হারিয়ে যাবো

আর কেউ বুঝবেও না,

একটা মানুষ

কতটা ক্লান্ত হয়ে

আলো হয়ে বেঁচে ছিল…

তবুও প্রতিটি প্রহরকে

শেষবারের মতো বলি

“যদি কখনো

আমার আলো নিভেও যায়,

তবে মনে রেখো,

আমি অন্ধকার

কে ভালোবেসে নয়,

মানুষের জন্য আলো হয়ে থাকতে চেয়েছিলাম।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন লেখিকা: সাহেলা খান রিমু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন


লেখিকা: সাহেলা খান রিমু


আজ আমি বড্ড ক্লান্ত


সকালের সূর্যকে বলি,

“তুমি কি আর আমাকে ছুঁবে না?

কেন তোমার আলো আজ

আমার জানালায় এসে থেমে যায়?”


দুপুরের ক্লান্ত শরীরকে বলি,

“তুমিও কি আমার মতোই নুয়ে পড়েছ?

কতটা পথ গেলে মানুষ

নিজের ভেতরেই হারিয়ে যায়?”


বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

আমি সন্ধ্যার নরম অন্ধকারকে জিজ্ঞেস করি,

“তুমি কি জানো,

কত কথা বুকের ভেতর জমে আছে?”


রাত আসে…

শহর ঘুমিয়ে পড়ে।

শুধু আমি জেগে থাকি

নিজের নীরবতার পাশে বসে।


তারপর জোনাকির মতো

একটু আলো জ্বালাই,

আবার নিভে যাই…

আবার জ্বলি…


কিন্তু আর কতদিন?


আর কতদিন আমি

জোনাকি পোকার মতো জ্বলবো?


কেউ কি কোনোদিন

আমার এই ক্ষীণ আলোটুকু দেখবে?


নাকি একদিন,

সব প্রহর পেরিয়ে

আমি নিঃশব্দে হারিয়ে যাবো


আর কেউ বুঝবেও না,

একটা মানুষ

কতটা ক্লান্ত হয়ে

আলো হয়ে বেঁচে ছিল…


তবুও প্রতিটি প্রহরকে

শেষবারের মতো বলি


“যদি কখনো

আমার আলো নিভেও যায়,

তবে মনে রেখো,

আমি অন্ধকার

কে ভালোবেসে নয়,

মানুষের জন্য আলো হয়ে থাকতে চেয়েছিলাম।”


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
প্রহরগুলোর কাছে আমার প্রশ্ন লেখিকা: সাহেলা খান রিমু
0:00 0:00
1.0x