সার্চটুডে

সেনবাগে কাবিলপুর ইউনিয়ন বিভক্তির উদ্যোগ, গঠিত হতে পারে নতুন ১০নং ইয়ারপুর ইউনিয়ন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নকে বিভক্ত করে দুটি পৃথক ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে বিদ্যমান ৬নং কাবিলপুর ইউনিয়ন বহাল থাকবে এবং নতুন করে ১০নং ইয়ারপুর ইউনিয়ন নামে আরেকটি ইউনিয়ন গঠিত হবে।

জানা গেছে, জনসংখ্যা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের বিস্তার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, বর্তমান কাবিলপুর ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সব নাগরিককে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইউনিয়ন বিভক্ত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সহজে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

প্রস্তাব অনুযায়ী, নতুন ইউনিয়নের নাম হবে ১০নং ইয়ারপুর ইউনিয়ন। তবে চূড়ান্ত অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশের পরই নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, নতুন ইউনিয়ন গঠিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।

বর্তমানে প্রস্তাবটি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে সেনবাগ উপজেলার প্রশাসনিক কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেনবাগে কাবিলপুর ইউনিয়ন বিভক্তির উদ্যোগ, গঠিত হতে পারে নতুন ১০নং ইয়ারপুর ইউনিয়ন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x