সার্চটুডে

পাসপোর্টসহ সঙ্ঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) |সংগৃহীত

ভিসা জালিয়াতির মাধ্যমে মানবপাচারের অভিযোগে সঙ্ঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এতে বলা হয়, সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি চৌকস দল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার বাসিন্দা মো: বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো: সোলাইমান সুমন (৩২) ও ফজলে রাব্বী (২৭)। মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকার বাসিন্দা মো: তৌহিদুর রহমান (২৪) ও ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা কাওসার হোসেন (৪২)।

অভিযানে গ্রেফতারকৃতদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি অ্যাম্বুশ সিল এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

চক্রটির বিরুদ্ধে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে নেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে বলেও জানায় সিআইডি। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। বাসস

বিষয় : গ্রেফতার সিআইডি পাসপোর্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাসপোর্টসহ সঙ্ঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভিসা জালিয়াতির মাধ্যমে মানবপাচারের অভিযোগে সঙ্ঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এতে বলা হয়, সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি চৌকস দল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার বাসিন্দা মো: বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো: সোলাইমান সুমন (৩২) ও ফজলে রাব্বী (২৭)। মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকার বাসিন্দা মো: তৌহিদুর রহমান (২৪) ও ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা কাওসার হোসেন (৪২)।

অভিযানে গ্রেফতারকৃতদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি অ্যাম্বুশ সিল এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

চক্রটির বিরুদ্ধে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে নেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে বলেও জানায় সিআইডি। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। বাসস

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x