সার্চটুডে

বিনা হিসাবে জান্নাতে যাবেন যে সৌভাগ্যবানেরা

ছবি: সংগৃহীত

পরকালে সফল হতি গেলে দুনিয়ার জীবনে পাপকাম বাদ দিয়ি ভালো কাজ করা প্রত্যেক মুমিনের জন্যি অত্যন্ত জরুরি। মহান আল্লাহর এক বিরাট নিয়ামত হলো বান্দারে হিসাব-নিকাশ ছাড়াই জান্নাত দিয়ে দেওয়া। ইসলামে এই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগের কথা হাদিসে খুব সুন্দর করি বলা আছে।

বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীদের প্রধান বৈশিষ্ট্য

সহিহ বুখারির ৬৫৪১ নম্বর বর্ণনায় হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বিশ্বনবী রাসুলুল্লাহ (সা.) এই সৌভাগ্যবান মানুষদের পরিচয় আর তাদের তিনটি বিশেষ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন—

১. তাওয়াক্কুল ও শিরকমুক্ত জীবন: যারা আল্লাহর ওপর এমন অটুট ভরসা রাখে যে, কোনো ধরনের রোগবালাই বা বিপদ-আপদে শিরক কিংবা অবৈধ ঝাড়ফুঁকের কাছে যায় না।

২. কুসংস্কার থেকে দূরে থাকা: ইসলামে কোনো দিন, সময়, পাখি বা বস্তুরে অশুভ বা কুলক্ষণ মনে করা একবারে নিষেধ। বিনা হিসাবে জান্নাতিরা এইসব কুসংস্কার থেকে পুরোপুরি মুক্ত থাকে।

৩. একমাত্র আল্লাহর ওপর ভরসা: জীবন-মরণের যেকোনো কঠিন পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসার জায়গা হয় মহান আল্লাহ তাআলা।

জান্নাতে প্রথম প্রবেশকারীদের বিশেষ বৈশিষ্ট্য

  • হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ফরমাইছেন—জান্নাতে যারা প্রথম ঢুকবে, তাদের কিছু খাস গুণ থাকবে—
  • চাঁদের মতো রূপ: ওই জান্নাতিদের চেহারা হবে পূর্ণিমা রাতের চাঁদের মতো চকচকে ও আলোময়।
  • পবিত্র ও সুস্থ শরীর: জান্নাতে তাদের কোনো থুতু ফেলার দরকার হবে না, প্রস্রাব-পায়খানার কোনো কষ্ট থাকবে না। তাদের শরীরের ঘাম থেকে কস্তুরির মতো সুবাস বেরোবে।
  • সোনা-রুপার আসবাব: জান্নাতে তাদের খাওয়া-দাওয়ার থালা-বাসন হবে সোনার আর চিরুনি হবে সোনা ও রুপার তৈরি।
  • হিংসামুক্ত এক মন: তাদের সবার গড়ন হবে আদি পিতা হজরত আদম (আ.)-এর মতো। তাদের অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ বা মতভেদ থাকবে না; তারা হবে এক প্রাণ। সকাল-সন্ধ্যা তারা আল্লাহর জিকির ও পবিত্রতা প্রকাশ করবে। (সহিহ বুখারি: ৩২৪৫)

মূল শিক্ষা

  • বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য পাইতি হলে একজন মুমিনের করণীয়:
  • আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল বা ভরসা রাখা।
  • শিরক আর যাবতীয় কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখা।
  • ঈমান, তাকওয়া আর ভালো কাজের মাধ্যমে জীবন গড়ে তোলা।

সব সময় আল্লাহর দরবারে দোয়া করা, যাতে তিনি আমাদেরও এই বিনা হিসাবে জান্নাত পাওয়া বান্দাদের মধ্যে কবুল করে নেন।আল্লাহ তাআলা আমাদের সবায়রে সেই সৌভাগ্যবানদের খাতায় নাম লেখানোর তৌফিক দিক। আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিনা হিসাবে জান্নাতে যাবেন যে সৌভাগ্যবানেরা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x