সার্চটুডে

ঈশ্বরগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

ঈশ্বরগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি
সংগৃহীত

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বর্জ্য অপসারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে একই দিনে ময়মনসিংহ নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে Clean Sunday কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা"—এই বার্তাকে দৈনন্দিন জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
ঈশ্বরগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি
0:00 0:00
1.0x