সার্চটুডে

আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, নেতৃত্বে মাওলানা রবিউল ইসলাম ও জাবের আহমেদ এবং একে আব্দুল্লাহ

মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের দ্বিতীয় মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা রবিউল ইসলাম রবি সভাপতি, মো. জাবের আহমেদ সাধারণ সম্পাদক এবং একে আব্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী এবং সহপ্রতিষ্ঠাতা ও চিফ মেন্টর হানজালা আল আজাদী এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটি ২১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এ কমিটি ২০ জুলাই ২০২৭ পর্যন্ত অথবা পরবর্তী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম খোকন। উপদেষ্টা হিসেবে রয়েছেন মুফতী কাউসার আহমেদ ও ডা. মো. নাজমুল হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুস সবুর, সহ-সভাপতি হাফেজ জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ও মুফতী শাহাদাত হোসেন, ডোনার বিষয়ক সম্পাদক মো. মাহদী হাসান, জনসংযোগ ও দপ্তর সম্পাদক মো. আবু তালেব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিহাব উদ্দিন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, মো. সজিব আহমেদ ও আরিফুল ইসলাম অন্তর।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক জরুরি সময়ে রক্ত সংগ্রহ ও সরবরাহ, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক বছরে সংগঠনটি রক্তদান কার্যক্রমের মাধ্যমে স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে।

সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ও চিফ মেন্টর হানজালা আল আজাদী বলেন, পূর্ববর্তী কমিটির সদস্যরা এক বছরে ১৭০টির বেশি রক্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন কমিটির নেতৃত্বে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং আগের তুলনায় দ্বিগুণ রক্ত সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “নবগঠিত কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে রক্তদান আন্দোলন আরও শক্তিশালী হবে এবং মানবিক সেবার পরিধি বৃদ্ধি পাবে বলে আশা করছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x