অভিশাপ আর আশীর্বাদ দুটি শব্দ আছে। তাঁর মধ্যে অভিশাপ খুবই জঘন্য যা জীবনটাকে দুর্বিষহ ও নরক যন্ত্রণায় ফেলে দেয়। আর আশীর্বাদ মানেই তো সুখ সমৃদ্ধি প্রেম ভালোবাসা প্রাপ্তি পূর্ণতা ও সফলতা। ধরুন এই জীবনে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালবেসেছেন। যেমন অসময়ে নিঃসঙ্গ অবস্থায় তাঁর সংঘ দিয়েছেন দুঃখ বেদনা যন্ত্রনা পাওয়া না পাওয়ার হতাশায় সে জর্জরিত হয়ে যখন কেউ তাঁর পাশে ছিল না। এমতাবস্থায় বন্ধুত্ব ও সহযোগিতার হাতটি আপনিই বাড়িয়ে দিয়েছেন। তাঁর সুখ দুঃখের সাথী হয়েছেন। তাঁর চোখের কোনে জমে থাকা অশ্রুকণা মুছে দিয়ে হাসি ফুটিয়ে অন্ধকারে আলোর মশাল জ্বালিয়েছেন। এরপর তার বিপদে-আপদে ঢাল হয়ে তাকে আগলে রেখেছেন পরম যত্নে।
অনেক স্বপ্ন বুনেছেন আপন হৃদয় জুড়ে। আর মনে মনে ভাবছেন আপনি তাঁর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
আসলে একটা জায়গায় মানুষ চরম ভুল করে আর ভীষণভাবে ঠকে। আর এই ভুলটা তখনই হয়।
যখন অন্যকে তার ভেতরে লুকিয়ে থাকা স্বার্থপর, সুবিধাভোগী, লোভী, অহংকারী মানুষটাকে না চিনে বিশ্বাস করে নিঃস্বার্থভাবে সবকিছু সঁপে দেয়।
আমরা আসলে মোহ ও মায়াচ্ছন্ন হয়ে ভুলেই যায় পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হলো মানুষ চেনা।
তবে একটা জিনিস চিরন্তন সত্য আর তা হলো আপনি যতটুকু নামবেন ঠিক ততটুকুই ভিজবেন।
অর্থাৎ কাউকে বা কারো সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে মনে কষ্ট দিয়ে তার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে যারা সুখী হতে চায়। তাদের জীবনে আসলেই সুখ হয় না। কারণ প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে ভুক্তভোগী সৃষ্টিকর্তার কাছে তাঁর সাথে ঘটে যাওয়া দুঃখের কষ্টের আর্জি জানাই। আর প্রতিটি অশ্রুসিক্ত নয়নে অপেক্ষায় থাকে কাঙ্খিত মানুষটার শেষটা দেখার জন্য।
আসলে সৃষ্টিকর্তা সবকিছু দেখে তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমরা জানি "কথা" একরকম সুখ এবং হাতিয়ারও বটে। কথা দিয়ে সব করা যায়। তাঁর জন্য প্রয়োজন পরস্পরকে মূল্যায়ন করা সম্মান দেওয়া এবং সমঝোতা করা। কিন্তু যারা শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করে অতীতের সব কথা ভুলে গিয়ে একসময়ের প্রিয় মানুষটাকে মনে কষ্ট দেয় এবং এড়িয়ে যায়। পৃথিবীতে সেই স্বার্থপর মানুষগুলো শুধু অভিশপ্ত হয়ে বেঁচে থাকে।
মতামত