নিজস্ব বাগানে উৎপাদিত তাজা ডাটা শাক কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ।
কারা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা বাগানে উৎপাদিত সবজি কর্মচারীদের মধ্যে বিতরণের মাধ্যমে স্বনির্ভরতা, পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নিজস্ব উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্যকর খাদ্যের যোগান নিশ্চিত হচ্ছে, অন্যদিকে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সবুজায়ন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।
দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষের ভাষ্য, ভবিষ্যতেও এ ধরনের উৎপাদনমুখী ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত