সার্চটুডে

সাহাবুদ্দিনসহ দেশের ইতিহাসে ৫ রাষ্ট্রপতির পদত্যাগ, তালিকায় আছেন কারা?

ছবি: সংগ্রহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত করে ১৬তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। আনুষ্ঠানিকভাবে ‘গুরুতর অসুস্থতার’ কারণ দেখিয়ে এই পদত্যাগের কথা বলা হলেও সংশ্লিষ্টদের দাবি, প্রবল রাজনৈতিক চাপের মুখেই তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তবে দেশের ইতিহাসে রাষ্ট্রপ্রধানের পদত্যাগের ঘটনা এটিই প্রথম নয়; এর আগে নানা নাটকীয় প্রেক্ষাপটে আরও চারজন রাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন।

​ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মো. সাহাবুদ্দিন ছাড়া আরও চারজন রাষ্ট্রপতি বিভিন্ন কারণে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন। পদত্যাগকারী সাবেক এই রাষ্ট্রপতিরা হলেন— খন্দকার মোশতাক আহমদ, বিচারপতি আবদুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ এবং এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া দায়িত্ব পালনরত অবস্থায় দুজন রাষ্ট্রপতি রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

​রাষ্ট্রপতির পদে আসীন হওয়ার পর জোরপূর্বক ক্ষমতাচ্যুতির প্রথম ঘটনাটি ঘটে খন্দকার মোশতাক আহমদের ক্ষেত্রে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দায়িত্ব নেন এবং বিতর্কিত ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ জারি করেন। তবে একই বছরের ৩ নভেম্বর আরেক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

​পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আবদুস সাত্তার ১৯৮১ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন। সে সময় আবদুস সাত্তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

​আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করা হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে জাতীয় পার্টি গঠন করে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে স্বৈরাচার বিরোধী প্রবল গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনিও পদত্যাগ করতে বাধ্য হন।

​সংসদীয় গণতন্ত্র চালুর পর ২০০১ সালে ১২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু রাজনৈতিক মতবিরোধের জেরে মাত্র সাত মাসের মাথায় ২০০২ সালের ২১ জুন তিনি পদত্যাগ করেন। দাবি করা হয়, দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা না জানানোর কারণে নিজ দল বিএনপির ভেতর থেকেই তার ওপর পদত্যাগের প্রচণ্ড চাপ তৈরি হয়েছিল। এমনকি তার বিরুদ্ধে অভিশংসনেরও পরিকল্পনা চলছিল, যার ফলশ্রুতিতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি পদত্যাগ করেন।

​এর বাইরে স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের কারণেও রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা ঘটেছিল। ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করে বিশেষ দূতের দায়িত্ব গ্রহণ করেন। এরপর মোহাম্মদ মোহাম্মদউল্লাহ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেও ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রবর্তনের সময় তিনি পদত্যাগ করেন। সংশ্লিষ্টদের মতে, এ দুটি পদত্যাগের ক্ষেত্রে কোনো জোরপূর্বক বা রাজনৈতিক বিরোধজনিত কারণ ছিল না।

​পদত্যাগের বাইরেও মেয়াদ চলাকালীন রাষ্ট্রপতি হারানোর মর্মান্তিক ইতিহাস রয়েছে বাংলাদেশের। ১৯৭৫ সালে দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ১৯৮১ সালের ৩০ মে ষষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানে নিহত হন। এছাড়া ২০১৩ সালে ১৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় জিল্লুর রহমান মৃত্যুবরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাহাবুদ্দিনসহ দেশের ইতিহাসে ৫ রাষ্ট্রপতির পদত্যাগ, তালিকায় আছেন কারা?

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x