সার্চটুডে

মোহাম্মদপুরে ছুটির দিনেও নেই গ্যাস, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ছবি: সার্চ টুডে

প্রাকৃতিক গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ছুটির দিনেও রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আবাসিক এলাকাগুলোতে চুলা না জ্বলার পাশাপাশি পর্যাপ্ত গ্যাসের অভাবে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

​এই গ্যাস সংকটের সরাসরি প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আবাসিক এলাকাগুলোতে। ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান ও কাঁঠালবাগানসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ একেবারেই নেই বললেই চলে। এতে বাসাবাড়িতে দৈনন্দিন রান্নার কাজ সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এবং ছুটির দিনে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

একজন ভুক্তভোগী সালমা আক্তার তার ক্ষুব প্রকাশ করে জানায়, "বছরের একটা নিদিষ্ট সময়ে এই এলাকায় গ্যাসের সংকট আগে থেকেই ছিলো, সাথে সব সময় দুপুর হলেই চলে যেতো গ্যাস, সেটার সাথে এখন শুনছি দেশেই গ্যাস নেই, সরকারের ভোক্তাদের এই সমস্যা গুলো প্রতি নজর রাখা উচিৎ।"

​আবাসিকের পাশাপাশি পরিবহন খাতেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। গ্যাসের অভাবে সকাল থেকেই ঢাকার চালু থাকা সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পরিবহন শ্রমিক ও চালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত গ্যাসের আশায় মধ্যরাত থেকে লাইনে অপেক্ষা করেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাদের খালি হাতে ফিরতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ তলানিতে নেমে আসায় সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশনগুলোর মালিক ও পরিচালনাকারীরা।

​সার্বিক এই পরিস্থিতির বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় গ্রিডে সৃষ্ট একটি কারিগরি ত্রুটির কারণেই মূলত এই বিপত্তি ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কারিগরি এই ত্রুটি মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং কাজ শেষ হওয়া মাত্রই মোহাম্মদপুরসহ সারা রাজধানীতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে ছুটির দিনেও নেই গ্যাস, চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x