সার্চটুডে

মাদকবিরোধী সভায়,অংশগ্রহণের আহ্বান সর্বস্তরের মানুষের

সার্চ টুডে

মিলন বাজারে সোমবার মাদকবিরোধী প্রতিবাদ সভা, অংশগ্রহণের আহ্বান সর্বস্তরের মানুষের

সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড রাঙ্গামাটিয়া, রাধানগর ২ নং ওয়ার্ড শুকদেবপুর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে একটি মাদকবিরোধী প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ জুলাই ২০২৬, সোমবার আসরের নামাজের পর মিলন বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের মুরুব্বি, যুবসমাজ, অভিভাবক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সচেতন নাগরিককে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে অপরাধ, সামাজিক অস্থিরতা এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। সচেতন ও ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

আয়োজকরা সকল শ্রেণি-পেশার মানুষকে যথাসময়ে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং একটি নিরাপদ, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের এ উদ্যোগকে সফল করার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী সভায়,অংশগ্রহণের আহ্বান সর্বস্তরের মানুষের

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x