সার্চটুডে

গোলাবাড়ী খাল ভরাট করছে বিএনপি এর সাবেক যুবদল নেতা

খাল দখরের চিত্র

মাদারীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে । শুরুর প্রথমে মাদারীপুর পৌরসভা ছিল খাল-বিল আর নদী-নালায় ঘেরা এক সমৃদ্ধ একটি  জনপদ। কিন্তু সময়ের সাথে সাথে সেই খালগুলো দখল ও ভরাট হয়ে হারিয়ে যাচ্ছে। পৌরসভার কাগজে ২২টি খাল থাকলেও বাস্তবে এর সংখ্যা নামমাত্র। স্থানীয়দের অভিযোগ এখানকার কিছু ক্ষমতাশীল ব্যক্তি তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা খালগুলো দখল করে ফেলেছে।

খালগুলো হারানোর ফলে বাড়ছে জলাবদ্ধতা, হুমকিতে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। মাদারীপুর পৌরসভা ১৮৭৫ সালে আড়িয়াল খাঁও কুমার নদের তীর ঘেঁষে গড়ে ওঠে। নদীভিত্তিক এই শহরের প্রাণ ছিল অসংখ্য খাল ও নালা।

পৌরসভা সূত্রে জানা গেছে, একসময় মাদারীপুর পৌরসভায় ছিল অর্ধ শতাধিক খাল, যেগুলো দুই নদীর সঙ্গে সংযুক্ত থেকে পানি প্রবাহ, নৌ-যোগাযোগ এবং বাণিজ্যের গুরুত্বর্পূণ মাধ্যম হিসেবে কাজ করত কিন্ত সময়ের সাথে সব হারিয়ে যেতে বসেছে।

কিন্তু কালের বির্বতনে খালগুলো দখল, ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে সেই খালগুলোর অধিকাংশই হারিয়ে গেছে। মাদারীপুর পৌরসভার তথ্যমতে, ২২টি খাল থাকলেও বাস্তবে অনেক খালেরই অস্তিত্ব নেই বা সংকুচিত হয়ে পড়েছে। খালগুলো হচ্ছে হরিকুমারিয়া খাল, তরমুগরিয়া খাল, সৈদারবালী খাল, কুমার খালী খাল, কালীতলা খাল, গৈদি খাল, আমিরাবাদ খাল, রাস্তি খাল, বরিশাল খাল, গোলাবাড়ী খাল, কুকরাইল খাল, থানতলী খাল, সদর উপজেলা খাল, বকুলতলা খাল, ব্রামন্দি খাল, পাকদি খাল, চর খাগদি খাল, চরমুগরিয়া গরুহাট সংলগ্ন খাল, খাগদী খাল, ১১ নং ব্রীজ থানতলী খাল, নতুন মাদারীপুর লক্ষীগঞ্জ খাল, চর মদনরায় খাল, চরমগুরিয়া খাল ও রুপরাইয়া খাল।

একসময় এসব খাল ছিল জীববৈচিত্র্যের আবাসস্থল। মাছ, জলজ উদ্ভিদ ও পাখির বিচরণ ছিল স্বাভাবিক দৃশ্য। মাদারীপুর শহরের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস পারভেজ বলেন, ছোটবেলায় দেখতাম খাল দিয়ে নৌকা চলত, পণ্য পরিবহন হতো। এখন খাল নেই প্রভাবশালী মহল খাল সম্পূর্ণ ভরাট করে দখল করে বাড়ী ঘর তৈরী করেছে। এখন এলাকার বিএনপি এর সাবেক এক যুবদল নেতা জনাব দুলাল মাদবর তার বাসার সামনে খাল ভরাট করে বাসার জয়গা বৃদ্ধি করতেছে। যাহার ফলে এলাকা সামান্য বৃষ্টি হলে এই এলাকার নিন্ম স্থান পানির নিচে থাকবে। পরিচয় গোপন করে আরো কয়েকজন বলে তৎকালী আওয়ামীলীগের সময়ে সাবেক পৌর মেয়র ও কাউন্সিলয় এর যোগসাযোস করে করে খাল ভরাট করে গোলাবাড়ী হাওলাদার জামে মসজিদ তৈরী করার ফলে খাল এখন নিচিহ্ন হয়ে গেছে। এছাড়া উক্ত এলাকার মাদবর বাড়ীর লোকজন তাদের বাড়ীর সামনের খাল ভরাট করে ঘর ও দোকান ঘর তৈরী করেছে।

এছাড়া ট্রাক স্ট্যান্ড নিবাসী মোঃ রুবেল বেপারী বলেন ট্রাক গোলাবাড়ী, কুকরাইল, জজ কোর্ট, থানতলী মিলিয়ে একটা খাল আড়িয়াল খাঁ নদীর সাথে মিলে গেছে কিন্তু এখন সেই খালগুলোর অস্তিত্বই নেই। খালগুলো ভরাট ও দখল হওয়ায় সরাসরি প্রভাব পড়ছে শহরের পরিবেশ ও নাগরিক জীবনে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা।

আড়িয়াল খাঁ ও কুমার নদের সঙ্গে সংযুক্ত খালগুলো পুনরুদ্ধার না করলে ভবিষ্যতে মাদারীপুর শহরকে আরও বড় পরিবেশগত সংকটে পড়তে হতে পারে। তাই এখনই দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছে সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোলাবাড়ী খাল ভরাট করছে বিএনপি এর সাবেক যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x