সার্চটুডে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চট্টগ্রামে বাড়ছে আতঙ্ক

ছবি: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি

দক্ষিণ চট্টগ্রামের রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। একের পর এক ঘটনায় আহত হচ্ছেন যাত্রীরা, ভেঙে যাচ্ছে ট্রেনের জানালার কাঁচ এবং বাড়ছে প্রাণহানির আশঙ্কা। প্রশ্ন উঠছে, এত ঘটনার পরও কেন এই অপরাধ বন্ধ করা যাচ্ছে না? কারা এর নেপথ্যে এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে?

যাত্রীদের দাবি,  কিশোর ও তরুণকে ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

ভুক্তভোগী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, পাথরের আঘাতে কেউ মাথায়, কেউ মুখে, আবার কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন। অনেক পরিবার ট্রেনে ভ্রমণ করতে ভয় পাচ্ছে। নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এই অপরাধ প্রতিরোধে শুধু সচেতনতাই যথেষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণসহ সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেয়া জরুরি।ঘটনাস্থল চিহ্নিত করে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি, সিসিটিভি স্থাপন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রত্যাশা একটাই, ট্রেনে ভ্রমণ যেন ভয়ের নয়, নিরাপত্তা ও স্বস্তির প্রতীক হয়। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চট্টগ্রামে বাড়ছে আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x