সার্চটুডে

নোয়াখালীতে ডিএইচএমএস ডি ডি এ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত, হোমিওপ্যাথিক চিকিৎসকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হোমিওপ্যাথিক চিকিৎসকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, সংগঠনকে আরও গতিশীল করা এবং বৃহত্তর নোয়াখালীর চিকিৎসকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ডিএইচএমএস (ডি ডি এ) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৮টায় মাইজদী শহরের রাজমহল রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়। সভায় নোয়াখালী জেলা ও উপজেলা কমিটিকে আরও সক্রিয় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর হোমিওপ্যাথিক চিকিৎসকদের অংশগ্রহণে একটি বিজ্ঞানভিত্তিক সেমিনার আয়োজন এবং চিকিৎসকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএইচএমএস (ডি ডি এ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. বেলায়েত হোসেন। তিনি সংগঠনের বর্তমান কার্যক্রম, বিভিন্ন সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠন পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল চিকিৎসকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি চিকিৎসকরা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা, পেশাগত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চিকিৎসক প্রতিনিধি এবং ডিএইচএমএস (ডি ডি এ) নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনকে আরও শক্তিশালী ও চিকিৎসকদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে ডিএইচএমএস ডি ডি এ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত, হোমিওপ্যাথিক চিকিৎসকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x