ত্রিশাল উপজেলার সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এখন রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের অপেক্ষা করা অনেক সহজ ও নিরাপদ হবে। তারা বলেন, জনবান্ধব এ উদ্যোগ ত্রিশালের উন্নয়নে একটি প্রশংসনীয় পদক্ষেপ।
ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। এর সাথে এই কাজের জন্য সন্তুষ্টি প্রকাশ লক্ষ করা গেছে নেট দুনিয়ায়, অনেক মানুষ ফেইসবুক পোস্ট এর মাধ্যমে উপজেলা প্রশাসন এবং মাননীয় এমপি ময়মনসিংহ (ত্রিশাল) ৭ আসনের সাংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান কে ধন্যবাদ জানিয়েছেন।
মতামত