রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উচ্চ রক্তচাপ ও কিডনি-সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২৬ জুলাই) বাদ মাগরিব রাজশাহী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, “সাইদুর রহমান শুধু একজন সভাপতি নন, তিনি আমাদের একজন অভিভাবক। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন। তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন এই কামনা করছি।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনকসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ।
মতামত