সার্চটুডে

বিজয় এক্সপ্রেসে ৮ ঘণ্টার শিডিউল বিপর্যয়ে চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের ভোগান্তি

রেলওয়ে থেকে পাঠানো ম্যাসেজ

চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস (৭৮৫) ২৬ জুলাই নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫টায় যাত্রা শুরু করে। ফলে ট্রেনটি ৮ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছাড়ে এবং শত শত যাত্রীকে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ বিলম্বের পর রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে ট্রেনটি দুপুর ৩টায় ছাড়বে বলে জানালেও শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি। আরও দুই ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৫টায় ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, বিজয় এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় এখন প্রায় নিয়মিত ঘটনা। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গভীর রাতে গন্তব্যে পৌঁছানোর কারণে নিরাপত্তা ও যাতায়াত সংকটও তৈরি হচ্ছে।

যাত্রীরা নিয়মিত এই শিডিউল বিপর্যয়ের কারণ প্রকাশ এবং স্থায়ী সমাধানে বাংলাদেশ রেলওয়ের কার্যকর উদ্যোগ দাবি করেছেন। পাশাপাশি তারা এ রুটে নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ ট্রেন পরিচালনার আহ্বান যাত্রীদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজয় এক্সপ্রেসে ৮ ঘণ্টার শিডিউল বিপর্যয়ে চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস (৭৮৫) ২৬ জুলাই নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫টায় যাত্রা শুরু করে। ফলে ট্রেনটি ৮ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছাড়ে এবং শত শত যাত্রীকে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ বিলম্বের পর রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে ট্রেনটি দুপুর ৩টায় ছাড়বে বলে জানালেও শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি। আরও দুই ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৫টায় ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, বিজয় এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় এখন প্রায় নিয়মিত ঘটনা। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গভীর রাতে গন্তব্যে পৌঁছানোর কারণে নিরাপত্তা ও যাতায়াত সংকটও তৈরি হচ্ছে।

যাত্রীরা নিয়মিত এই শিডিউল বিপর্যয়ের কারণ প্রকাশ এবং স্থায়ী সমাধানে বাংলাদেশ রেলওয়ের কার্যকর উদ্যোগ দাবি করেছেন। পাশাপাশি তারা এ রুটে নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ ট্রেন পরিচালনার আহ্বান যাত্রীদের।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x