সার্চটুডে

বুয়েট থেকে শিল্পপতি

৫০ হাজার মানুষের কর্মসংস্থান ও দ্বীনি সেবায় ইঞ্জিনিয়ার মোশাররফ

জামিয়ার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন স্যারের জীবন ও কর্ম

মুতাওয়াল্লী ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন স্যারের জীবন ও কর্ম

জন্ম ও পরিচয়:

কাজিপুরের মাটি তার যে কয়জন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে গর্ব করে ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন তাদের মধ্যে অন্যতম। তাঁর সুন্দর ব্যবহার, নিরহংকার মনোভাব ও সদালাপ মানুষকে মুগ্ধ করে। মানুষও তাকে ভালোবাসে মন থেকে, হৃদয় অলিন্দে সসম্মানে লিখে রাখে তার নাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন। সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র কাজিপুর উপজেলার ১০ নং তেকানী ইউনিয়নের ঐতিহ্যবাহী বুরুঙ্গী গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারে তাঁর জন্ম। পিতা মুঞ্জিল উদ্দিন সরকার তেকানী ইউনিয়ন পরিষদে ১৯৫৫-৬০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট এবং ১৯৬৫-৭০ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন চার ভাই ও এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। বাল্যকাল থেকেই তিনি উদার ও স্বচ্ছ মনের একজন মানুষ ছিলেন। কারো দুঃখে কিংবা আনন্দে আবেগাপ্লুত হয়ে যান সহসাই। অন্যের সমস্যা আপন মনে করে সমাধানের চেষ্টা করেন সর্বদা। তাই তো আজ তিনি কাজিপুরের মধ্যমণি। এই মহান ব্যক্তি তিনজন যোগ্য ও সৎ ছেলে সন্তানের জনক: ১। হাসনাত মোশাররফ, সিনিয়র সদস্য, পরিচালনা পরিষদ অত্র জামিয়া। অন্যতম উপ-ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড এম এইচ গ্রুপ, ঢাকা, বাংলাদেশ। ২। হাসিব মোশাররফ, অন্যতম সদস্য, পরিচালনা পরিষদ অত্র জামিয়া। পরিচালক, স্ট্যান্ডার্ড এম এইচ গ্রুপ, ঢাকা, বাংলাদেশ। ৩। ফাহীম মোশাররফ, অন্যতম সদস্য, পরিচালনা পরিষদ অত্র জামিয়া। পরিচালক, স্ট্যান্ডার্ড এম এইচ গ্রুপ, ঢাকা, বাংলাদেশ...

শিক্ষাজীবন:

তিনি 'বুরুঙ্গী প্রাথমিক বিদ্যালয়' থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করে 'কাজিপুর রানী দিনমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়'-এ ভর্তি হন। সাফল্যের সঙ্গে মেট্রিক পাশ করে চলে যান বিভাগীয় শহর রাজশাহীতে। ভর্তি হন 'রাজশাহী সরকারী কলেজ'-এ। কৃতিত্বের সঙ্গে ইন্টারমিডিয়েট পাস করেন সেখান থেকে। জ্ঞানের পেখম ছড়াতে থাকেন তিনি। উচ্চ শিক্ষার বাসনা নিয়ে পাড়ি জমান জ্ঞানের শহর রাজধানী ঢাকায়। ভর্তি হন বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় 'বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি' (বুয়েট)। সেখান থেকে অত্যন্ত সফলতার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং শেষ করে পড়ালেখার ইতি টানেন এবং নিয়োজিত হন মানব কল্যাণে।

কর্মজীবন:

পড়ালেখা সমাপনান্তে চাকুরি নামক মালা গলায় না জড়িয়ে মানব কল্যাণের লক্ষ্য নিয়ে প্রাথমিকভাবে শুরু করেন নির্মাণ ব্যবসা, প্রতিষ্ঠানের নাম দেন "দি সিভিল ইঞ্জিনিয়ার লি."। নিজের কর্ম প্রচেষ্টা, মানুষের দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে অল্প সময়ের মধ্যেই সফলতার দেখা পান। তার প্রতিষ্ঠান "দি সিভিল ইঞ্জিনিয়ার লিঃ" অদ্যাবধি সরকারী, বেসরকারী সর্বমহলে স্বমহিমায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ৮০'র দশকে যখন বাংলাদেশে তৈরি পোষাক শিল্প 'গার্মেন্টস' এর যাত্রা শুরু হয়, তখন ১৯৮২ সালে তিনি গার্মেন্টস শিল্পে মনোনিবেশ করেন। প্রতিষ্ঠা করেন "স্ট্যান্ডার্ড গ্রুপ" যা আজ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আর্থিক দৈন্যতা ঘুচানোর এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। দেশের প্রায় অর্ধ লক্ষ মানুষের রুটি-রুজির ব্যবস্থা হচ্ছে এই স্ট্যান্ডার্ড গ্রুপের মাধ্যমে।

এছাড়াও তিনি ২০০০ সালে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠা করেন 'যমুনা ব্যাংক' যেখানে তিনি একাধিকবার চেয়ারম্যান এবং বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

এছাড়াও ২০০৬ সালে কাজিপুরের সোনামুখীতে প্রতিষ্ঠা করেন 'কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসা'।

বাল্যকাল থেকেই তিনি ছিলেন জ্ঞানানুরাগী। তাই তো উচ্চ শিক্ষার জন্য ঢাকা শহরের প্রাণকেন্দ্র ৬৯ মহাখালিতে প্রতিষ্ঠা করেন "ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি"। জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা-সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেবার লক্ষ্যে তারই পৃষ্ঠপোষকতায় 'দৈনিক বাংলাদেশের আলো' নামে একটি পত্রিকা প্রকাশ হয়ে আসছে।

বন্ধুত্ব রক্ষায় দুই বন্ধুর বিরল দৃষ্টান্ত:

বন্ধু। ছোট্ট একটি শব্দ। বিশ্বাসের বিশেষ বন্ধনে গড়ে ওঠা সম্পর্কের নাম। এ সম্পর্কের পিছনে লুকিয়ে থাকে প্রগাঢ় বিশ্বাস ও ভালোবাসা। ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন ও আতিকুর রহমান তাদের শিক্ষা জীবনের বন্ধুত্বকে তাঁরা নিয়ে গেছেন সর্বোচ্চ শিখরে। বন্ধুত্ব জীবনের অর্ধ শতাব্দী কেটে গেছে; জীবনের শেষ প্রান্ত, তবুও তাদের বন্ধুত্ব অটুট। এটা মহান স্রষ্টার বিশেষ দান।

অসহায়দের সহায়:

মানুষকে নিরেট ভালোবাসার স্বচ্ছ মন আছে তাঁর। ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইনের। মানুষের অসহায়ত্ব তাঁকে কাঁদায়। সমাজের অসহায় অবস্থা তাঁকে ব্যথিত করে তোলে। তাই তো বেকারত্ব ঘুচাতে, অভাবকে মুছে ফেলতে বেকার লোকেদের পাশে দাঁড়িয়েছেন। গড়ে তুলেছেন অর্ধলক্ষাধিক মানুষের কর্ম সংস্থান। "স্ট্যান্ডার্ড গ্রুপ" তৈরী করেছেন ফ্রি মেডিক্যাল ক্যাম্প। যাতে চক্ষু, গাইনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও নির্দয় যমুনার গর্ভে বাড়ি-ঘর বিলীন হওয়া মানুষদের চাষাবাদ ও বাসস্থানের জন্য জমি-জমা ক্রয় করে দেওয়া, ঘর-বাড়ি নির্মাণ করে দেয়া, গরু-ছাগল কিনে দেয়া এবং ব্যবসা করার জন্য টাকা প্রদান করে থাকেন। সেই সাথে শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরীব-দুঃখীদের মাঝে অন্যবস্ত্র বিতরণ, ঝড়-বৃষ্টি ও বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণ, দেশের বিভিন্ন স্থানে মসজিদ মাদরাসা ও এতিমখানা নির্মাণও তার মহতি কাজের অংশ। এ সকল মানবিক কাজে তিনি অতুলনীয়।

মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও ধর্মীয় কাজে অশেষ অবদান:

আল্লাহ তায়ালা যখন কাউকে দ্বীনের জন্য কবুল করেন তখন তার মাধ্যমে তিনি দ্বীনের কোনো না কোনো কাজ নিয়ে থাকেন। হয়তো আল্লাহ তায়ালা মোশাররফ হুসাইনকে দ্বীনের জন্য কবুল করেছেন। তাই তো তার নিজ উপজেলা কাজিপুরের সোনামুখীতে ২০০৬ সালে তারই হাতে প্রতিষ্ঠিত হয়েছে 'কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসা'। এখানে চার তলা বিশিষ্ট দুটি ভবন ও দৃষ্টিনন্দন একটি তিন তলা মসজিদ নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৫০ হাজার মানুষের কর্মসংস্থান ও দ্বীনি সেবায় ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x