পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুওয়ান বাওনজান পাড়া গ্রামে জোরপূর্বক ৯-১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মো. আলহাজ্ব প্রামানিকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. দুলাল খাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. আলহাজ্ব প্রামানিক (পিতা: মো. আজিজুল প্রামানিক, মাতা: রোকেয়া) পূর্ব বিরোধের জেরে বাদীর মালিকানাধীন ৯-১০টি গাছ জোরপূর্বক কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাদী মো. দুলাল খাঁ (পিতা: মৃত আলিমুদ্দি খাঁ), গ্রাম: বেতুওয়ান, বাওনজান পাড়া, উপজেলা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা, ন্যায়বিচারের দাবিতে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত