সার্চটুডে

আজ আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী



আজ আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী
ফাইল ছবি

খ্যাতনামা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, সমালোচক ও অনুবাদক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে। চট্টগ্রামে স্কুল ও কলেজের লেখাপড়া 

শেষে ছফা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।একাধারে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ ও শিশুসাহিত্যে অবদান রেখে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। বিভিন্ন সময় সাহিত্য-সাময়িকপত্র সম্পাদনা করেন।

তিনি ছিলেন দক্ষ এবং উদ্যমী সংগঠক। স্বাধীনতাত্তোর বাংলাদেশে আহমদ শরীফের নেতৃত্বে বাংলাদেশ লেখক শিবির গড়ায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি।

২০০১ সালের এই দিনে অসুস্থ অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালে নেওয়ার পথে আহমদ ছফার মৃত্যু হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে রয়েছে, রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবদন, স্মরণসভা প্রভৃতি।

বিষয় : মৃত্যুবার্ষিকী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আজ আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

খ্যাতনামা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, সমালোচক ও অনুবাদক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে। চট্টগ্রামে স্কুল ও কলেজের লেখাপড়া 

শেষে ছফা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।একাধারে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ ও শিশুসাহিত্যে অবদান রেখে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। বিভিন্ন সময় সাহিত্য-সাময়িকপত্র সম্পাদনা করেন।

তিনি ছিলেন দক্ষ এবং উদ্যমী সংগঠক। স্বাধীনতাত্তোর বাংলাদেশে আহমদ শরীফের নেতৃত্বে বাংলাদেশ লেখক শিবির গড়ায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি।

২০০১ সালের এই দিনে অসুস্থ অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালে নেওয়ার পথে আহমদ ছফার মৃত্যু হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে রয়েছে, রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবদন, স্মরণসভা প্রভৃতি।


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
আজ আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী
0:00 0:00
1.0x