সার্চটুডে

বেতাগীতে বিএনপি নেতা নেছার উদ্দিন খানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা, জরুরি সংবাদ সম্মেলন

বরগুনার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ নেছার উদ্দিন খানের বিরুদ্ধে কতিপয় মহল কর্তৃক খাস জমি দখলের অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে পরিচালিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বেতাগী প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় নেটিজেনরা এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মোঃ নেছার উদ্দিন খান লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই দীর্ঘ পথচলায় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং অসংখ্য মামলা-হামলা ও নির্যাতনের স্বীকার হয়েছেন। দলের প্রতি তাঁর ত্যাগ, সততা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি সাধারণ কর্মী-সমর্থক ও জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়।

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি’র পক্ষে ১ নং বিবিচিনি ইউনিয়ন থেকে ৭ নং সড়িষামুড়ি ইউনিয়ন পর্যন্ত সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর এই জনপ্রিয়তা ও রাজপথের সক্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল রাজনৈতিক প্রতিপক্ষ ও কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে "বেতাগী বাজারে খাস জমিতে ঘর উত্তোলন করা হয়েছে" মর্মে কাল্পনিক ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এদিকে, নেছার উদ্দিন খানের বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ পরিবেশনের পরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেতাগী উপজেলার ১ নং বিবিচিনি ইউনিয়ন থেকে ৭ নং সড়িষামুড়ি ইউনিয়ন পর্যন্ত সকল ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নেছার খান একজন কর্মীবান্ধব, সৎ ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা ও স্থানীয় সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা অপপ্রচারের কড়া জবাব দিয়ে নেছার উদ্দিন খানের পাশে দাঁড়ানোর পাশাপাশি অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে মোঃ নেছার উদ্দিন খান ও দলীয় নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অনুরোধ জানান এবং এ ধরনের মিথ্যা অপপ্রচার অবিলম্বে বন্ধ না করা হলে আইনগত ও রাজনৈতিকভাবে তা মোকাবিলার হুঁশিয়ারি দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেতাগীতে বিএনপি নেতা নেছার উদ্দিন খানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা, জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x