সার্চটুডে

সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা সম্পন্ন

সরকারি বাঙলা কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী 'আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা'। 

প্রতিধ্বনি আবৃত্তি সংসদ-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মশালার পর্দা নামে আজ ২৯ জুলাই ২০২৬ তারিখে একটি জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

সংগঠনটির পরিচালক প্রফেসর সায়মা ফিরোজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

কর্মশালার শেষ দিনে মুখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে আবৃত্তির সূক্ষ্ম কলাকৌশল, শুদ্ধ উচ্চারণ এবং মঞ্চে উপস্থাপনার শৈলী নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর প্রাঞ্জল প্রশিক্ষণ শিক্ষার্থীদের মুগ্ধ করে।

কর্মশালা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, "আবৃত্তি শুধু কবিতা পাঠের বিষয় নয়; এটি ভাষার সৌন্দর্য, উচ্চারণের শুদ্ধতা ও আত্মপ্রকাশের একটি শক্তিশালী শিল্প। নতুন প্রজন্মের মধ্যে এই চর্চাকে আরও বিস্তৃত ও ছড়িয়ে দিতেই আমাদের এই বিশেষ আয়োজন।"

আয়োজক সূত্রে জানা গেছে, দু’দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংস্কৃতিকর্মী, আবৃত্তিপ্রেমী এবং উপস্থাপনায় আগ্রহীরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। তরুণ প্রজন্মের মাঝে শুদ্ধ ভাষা ও আবৃত্তি চর্চাকে বেগবান করতে এই ধরণের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x