প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্থ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে দেশব্যাপী উপজেলা ভিত্তিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই নাস্তানাবুদ অবস্থা হতে দেখা গেছে মণিরামপুর উপজেলা সমাজসেবার অধিনস্থ সংশ্লিষ্ট সেচ্ছাসেবী নিয়োগ বোর্ড কমিটিকে।
আবেদন ফর্ম সংগ্রহ,পত্র জমা ও বিলম্বিত তারিখে ভাইভা বোর্ডে পরিক্ষা দিতে এসেও দীর্ঘ লাইনে দাড়িয়ে অসুস্থ্য হয়ে পড়ার অভিযোগ উঠেছে। তবুও কোন ভাবেই এ নিয়োগ বোর্ডকে প্রশ্নবিদ্ধ হতে না দিয়ে শতভাগ স্বচ্ছতার মধ্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চান ফ্যামিলি কার্ড নিবন্ধনের উপজেলা সেচ্চাসেবী নিয়োগ কমিটি।
মণিরামপুরে ফ্যামিলি কার্ড নিবন্ধনের নিয়োগে নাস্তানাবুদ কর্তৃপক্ষ!
তথ্য মোতাবেক,গত ২২শে জুলাই মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রচারিত এক নিয়োগ পত্র প্রকাশের কিছুক্ষণ পর পুনরায় সংশোধিত একই নিয়োগ পত্র প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন স্বাক্ষরিত উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে ফ্যামিলি কার্ড নিবন্ধন প্রক্রিয়ায় সেচ্চাসেবী নিয়োগের সময়সীমা ২৫শে জুলাই আবেদন জমা ও ২৬শে জুলাই ভাইভা পরিক্ষার কথা থাকলেও দুই পদে উপজেলা ব্যাপি আবেদনের হিড়িক পড়ে।
তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার পদে সর্বনিম্ন যথাক্রমে এইচএসসি ও স্নাতক ডিগ্রিধারী উল্লেখ করা হলেও দুই পদের বেশির ভাগ প্রার্থীই উচ্চ শিক্ষিত বেকার বলে চলতি এ তথ্য উঠে এসেছে প্রার্থীদের এক আবেদন জরীপে।
বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা কর্তৃক ফ্যামিলি কার্ড সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিতে আবেনের সমসয় সীমা বৃদ্ধি করে ২৮শে জুলাই জমাদান ও ২৯শে জুলাই মৌখিক পরীক্ষা ঘোষনার পরদিন শুক্র ও শনিবার নিয়মিত কার্যক্রমে কার্যালয় খোলা রেখে আবেদন জমা নেই মণিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। সাপ্তাহিক ছুটির স্থলে নিয়মিত দিনভর কাজ করার পরও আবেদন প্রার্থীদের কাছ থেকে তিরস্কার পেতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ৩য় শ্রেনীর এক কর্মচারী। এদিকে আবেদন প্রার্থীরা ভাইভা বোর্ডে পরিক্ষা দিতে এসে সিরিয়ালে দাড়িয়ে অধৈর্য্য হতে হয়েছে।এমনকি গর্ভবতী এক নারীকে মণিরামপুর উপজেলা অফিসার্স ক্লাবের ইনডোরের মেঝোতে বসে থাকতে দেখে চলতি এ প্রতিবেদক কথা বললে তিনি অসুস্থ্য বলে জানান। পরবর্তীতে এ প্রতিবেদকের সহায়তায় দ্রুত ভাইভা দিয়ে স্বস্তির নিশ্বাস নেন ঐ নারী প্রার্থী। অপরদিকে দু'টি পদে তথ্য সংগ্রহকারীতে ১৫৭৬ জন আবেদন করলেও অনুপস্থিত ২৫৩ জন এবং সুপারভাইজার ১৯৮ জন আবেদন করলেও ৩৫ জনের অনুপস্থিততে গত ২৯শে জুলাই বিলম্বিত তারিখে বোর্ড সভাপতির অধীনে বিরতিহীন ও ত্রুটিমুক্ত ভাবে ১১টি নিয়োগ বোর্ডের কর্মকর্তারা এ পরিক্ষা শেষ করে।
মণিরামপুরে ফ্যামিলি কার্ড নিবন্ধনের নিয়োগে নাস্তানাবুদ কর্তৃপক্ষ!
তবে ১লা আগস্ট থেকে অস্থায়ী কর্মী নিয়োগের কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য মতে,তথ্য সংগ্রহকারী পদে ১৬৯জন ও রিজার্ভ ১৯জন এবং সুপারভাইজার পদে ১৫জন ও রিজার্ভ ২জন মিলিয়ে সর্বমোট ২০৫ জন কর্মী অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
এ বেপারে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ্চাসেবী নিয়োগ কমিটির সভাপতি মোঃ সম্রাট হোসেন জানিয়েছেন, যে কোন মূল্য এ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। আগামি ৭ কার্যদিবসের মধ্য ফলাফল প্রকাশ ও নিয়োগ পর্যন্ত কোন ধরনের স্বজনপ্রীতি,উপঢৌকন বরদাস্ত করবে না নিয়োগ বোর্ড।
মতামত