সার্চটুডে

অর্ধশত বছরের সংঘাত নিরসনে উদ্যোগ: মানবিক ভূমিকায় ওসি রতন শেখ পিপিএম

সার্চ টুডে

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসা দুই পক্ষের রক্তক্ষয়ী বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়। সাম্প্রতিক এ সংঘর্ষে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় দোকানপাট ও বসতবাড়ি, আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ক্লাস চলাকালীন সংঘর্ষ ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক চরম আতঙ্কে পড়েন। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম, পুলিশের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে অভিযান চালিয়ে উভয় পক্ষের মোট ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে উভয় পক্ষের দায়ের করা মামলাও আইনানুগভাবে গ্রহণ করে পুলিশ।

তবে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছেন ওসি রতন শেখ। তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আনতে কাজ করছেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সফল হলে তা শুধু একটি বিরোধের নিষ্পত্তিই নয়, বরং দীর্ঘদিনের সংঘাত থেকে একটি জনপদের মুক্তির নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ এলাকায় স্থায়ী শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অর্ধশত বছরের সংঘাত নিরসনে উদ্যোগ: মানবিক ভূমিকায় ওসি রতন শেখ পিপিএম

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x