সার্চটুডে

তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন,সচেতনতা র‍্যালি

তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৬ উদ্ভোধন উপলক্ষে র‍্যালি

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান:টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা।

রোববার (২ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা.তানজিম আহমেদ অন্তরের সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা.সুপ্রভা সূত্রধর শ্যামা, ডা.রোবানা আফরিন নীতি, ডা.আলভি মোহাম্মদ সাদ, ডা.ফাহাদ হাসান,নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম, সিনিয়র স্টাফ নার্স শামীমা নাহরিন ও শাহনাজ পারভীন,মিডওয়াইফ রীমা আক্তার বৃষ্টি প্রমুখ। অনুষ্ঠানে নার্স,স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন,শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো,জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।একই সঙ্গে পরিবার,কর্মক্ষেত্র ও সমাজে স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিশুদের মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা.তানজিম আহমেদ অন্তর বলেন,“বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান,বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা,সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন,সচেতনতা র‍্যালি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x