সার্চটুডে

চট্টগ্রামে দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন

ছবি: ফাইল

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। শুনানির আগে তাকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।

বিষয় : চট্টগ্রাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। শুনানির আগে তাকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x