সার্চটুডে

ভাঙ্গুড়ায় জিন্দানী ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে জিন্দানী ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ আগস্ট ২০২৬)শরৎনগর সিনিয়র ফাজিল মাদরাসার সামনে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। রোগী দেখার সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন—

ডা. মো. মোতালেব হোসেন— মেডিসিন, চর্ম-যৌন ও এলার্জি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়াবেটো সার্জন।

ডা. মোছাঃ মেহেতাজ তামিম — গাইনি, স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগের চিকিৎসক।

এ সময় এলাকার অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জিন্দানী ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় জিন্দানী ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x