সার্চটুডে

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ছবি: সার্চ টুডে ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি এই প্রতিবেদকের হাতে আসে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অভিযুক্ত বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পেশায় একজন চা-দোকানি।

ভিডিওতে দেখা যায়, মিরন জমাদ্দার একটি সিগারেটের ভেতরে গাঁজা ভরছেন। এরপর গাঁজাভর্তি সিগারেটটি রেখে তিনি ইয়াবা সেবন করছেন বলে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মিরন জমাদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন তাকে জানিয়েছেন, ঘটনাটি আওয়ামী লীগ সরকারের সময়ের। সে সময় তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছিলেন। বর্তমানে রাজনৈতিক কোন্দলের জেরে পুরোনো ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, "মিরন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি আর মাদক সেবন করেন না; বরং মাদকের বিরুদ্ধে কাজ করছেন।"

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আমি বর্তমানে ছুটিতে আছি। ভিডিওটি আমার নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজও অভিযান পরিচালনা করা হয়েছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x