সার্চটুডে

চন্দনাইশের পেয়ারা: স্বাদে-গুণে অনন্য, জীবিকারও বড় অবলম্বন

সংগৃহীত ছবি

বর্ষা মৌসুম শুরু হতেই চট্টগ্রামের বাজারগুলোতে উঠতে শুরু করেছে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশের বিখ্যাত পেয়ারা। স্বাদে মিষ্টি, রসে ভরপুর এবং বিচির সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এ অঞ্চলের পেয়ারা দীর্ঘদিন ধরেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের কাছে সমাদৃত। কৃষকদের পাশাপাশি এই পেয়ারা চাষ ও বিপণনের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের জীবিকা।

চন্দনাইশের কাঞ্চননগর ও দোহাজারীর পাহাড়ি এলাকার বাগানগুলোতে ব্যাপকভাবে এই পেয়ারার চাষ হয়। মৌসুমে প্রতিদিন ভোরে বাগান থেকে সংগ্রহ করা ফল ঝুড়িতে ভরে লাল কাপড় দিয়ে বেঁধে আনা হয় স্থানীয় হাটে। এই লাল কাপড়ে বাঁধা ঝুড়িই সময়ের সঙ্গে চন্দনাইশের পেয়ারার একটি স্বতন্ত্র পরিচয়ে পরিণত হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে চন্দনাইশ পর্যন্ত বিভিন্ন স্থানে প্রতিদিন ভোর থেকেই বসে পেয়ারার অস্থায়ী হাট। গোলাকার, অনেকটা কমলার মতো আকৃতির সবুজ-হলুদ রঙের এই পেয়ারা দেখলেই অনেক ক্রেতা চিনে নেন এর উৎপত্তিস্থল। স্থানীয় ভাষায় পেয়ারা চট্টগ্রামে “গয়াম” ও ”গোঁয়াছি” নামে পরিচিত।

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পেয়ারার পাইকারি বাজার বসে চন্দনাইশের রৌশন হাটে। মৌসুমজুড়ে সেখানে প্রতিদিন ভিড় করেন কৃষক, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০০ ভাঁড় (লাল কাপড় দিয়ে বিশেষভাবে বাঁধাকে ভাঁড় বলে ) পেয়ারা কেনাবেচা হয় এই হাটে।

স্থানীয় কৃষকদের মতে, চন্দনাইশের পাহাড়ি মাটির গুণাগুণ, অনুকূল আবহাওয়া এবং দীর্ঘদিনের চাষাবাদের অভিজ্ঞতার কারণে এখানকার পেয়ারা স্বাদ ও মানে আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে। ফলে প্রতিবছর মৌসুমে এই পেয়ারার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

কৃষি সংশ্লিষ্টরা মনে করেন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, উন্নত বিপণন এবং রপ্তানির সুযোগ সৃষ্টি করা গেলে এই পেয়ারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি লাভ করতে পারে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (GI) স্বীকৃতি অর্জনের উদ্যোগ নেওয়া হলে এই ঐতিহ্যবাহী ফলের স্বকীয়তা সংরক্ষণের পাশাপাশি কৃষকেরাও ন্যায্য মূল্য পাবেন।

চন্দনাইশের পেয়ারা তাই শুধু একটি জনপ্রিয় মৌসুমি ফল নয়; এটি দক্ষিণ চট্টগ্রামের কৃষিভিত্তিক অর্থনীতি, স্থানীয় ঐতিহ্য এবং হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক মূল্যবান সম্পদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চন্দনাইশের পেয়ারা: স্বাদে-গুণে অনন্য, জীবিকারও বড় অবলম্বন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x