সার্চটুডে

নিত্য পণ্যের বাজারে আগুন

নিত্য পণ্যের বাজারে আগুন
ফাইল ছবি

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির চাপ যেন থামছেই না। কাঁচা শাকসবজি থেকে শুরু করে ভোজ্যতেল, পোলাও চাল, চাল-ডালসহ অধিকাংশ খাদ্যপণ্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হওয়া ঝিঙে এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। একইভাবে কাঁচা মরিচ, বিভিন্ন ধরনের সবজি এবং অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী।

বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনের আয়ের বড় একটি অংশ এখন শুধু খাদ্যপণ্য কিনতেই ব্যয় হচ্ছে। রাজধানীর এক ক্রেতা জানান, পাঁচ সদস্যের পরিবারের জন্য প্রতিদিন কেবল সবজি কিনতেই ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হচ্ছে। মাছ, মাংস কিংবা অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে গেলে মাসিক ব্যয়ের হিসাব আরও বেড়ে যাচ্ছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও দিনমজুর পরিবারগুলো। তাদের ভাষ্য, বর্তমান বাজারদরে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে খাদ্যতালিকা থেকে পুষ্টিকর খাবার কমিয়ে দিচ্ছেন।

শুধু বাজারদরই নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটও জনভোগান্তি বাড়িয়ে দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনেক এলাকায় গ্যাসের চাপ থাকে না বা একেবারেই গ্যাস পাওয়া যায় না। এতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। অনেক গৃহিণী জানান, সকালে পরিবারের সদস্যদের জন্য এক কাপ চা তৈরি করতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ মানুষ প্রতিবাদ জানালেও সমস্যার কার্যকর সমাধান এখনও চোখে পড়েনি বলে অভিযোগ তাদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিত্য পণ্যের বাজারে আগুন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নিত্য পণ্যের বাজারে আগুন
0:00 0:00
1.0x