যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন কদমতলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক। ৩ আগস্ট (সোমবার) কদমতলা ইউনিয়নে অবস্থিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন”-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে অতিথিবৃন্দ এ আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মামুনুর রশীদ এবং ২নং কদমতলা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসক জনাব নাঈম মাহমুদ, জামায়াতের পিরোজপুর জেলা এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ,
এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতেই অতিথিবৃন্দ ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আগামী ৬ মাসের নানামুখী জনকল্যাণমূলক ও যুব উন্নয়নভিত্তিক কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। সংগঠনের মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করে ইউএনও মামুনুর রশীদ বলেন, "স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজের মাধ্যমে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব। এ জন্য নিয়মিত সচেতনতামূলক সভা, সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে যুবদের খেলাধুলায় উৎসাহিত করতে ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় তরুণদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় করেন এবং দেশ গঠনে ও যুব কল্যাণে তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মতামত