সার্চটুডে

বান্দরবানের লামায় ছাত্রশিবিরের 'জুলাই আপরাইজিং রান', গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বান্দরবানের লামা উপজেলায় 'জুলাই আপরাইজিং রান-২০২৬' কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কর্মসূচি থেকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।

বুধবার (৫ আগস্ট) সকালে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালি শেষে লামা উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ বলেন, সরকার জনগণের সঙ্গে গণভোট নিয়ে যে তামাশা শুরু করেছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।

বান্দরবান জেলা ছাত্রশিবিরের স্কুল সম্পাদক জসিম উদ্দিন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনাও করেন।

সমাবেশে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

লামা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে 'জুলাই আপরাইজিং রান-২০২৬' কর্মসূচি সম্পন্ন হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবানের লামায় ছাত্রশিবিরের 'জুলাই আপরাইজিং রান', গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x