সার্চটুডে

রাজনগরে ৮ ডাকাতি মামলার পলাতক আসামি সাফায়েত গ্রেপ্তার

ডাকাত সাফায়েত

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি সফায়েত খান সানি (২৮) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেফতারকৃত সফায়েত খান সানি রাজনগর উপজেলার সালন গ্রামের মৃত উসমান খানের ছেলে।

গত মঙ্গলবার (৪ঠা আগস্ট) সকালে রাজনগর থানার এসআই তাপস বণিক, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তিনি জিআর-২৮৭/২০১৮ (রাজ.) মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানান রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজনগরে ৮ ডাকাতি মামলার পলাতক আসামি সাফায়েত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি সফায়েত খান সানি (২৮) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেফতারকৃত সফায়েত খান সানি রাজনগর উপজেলার সালন গ্রামের মৃত উসমান খানের ছেলে।

গত মঙ্গলবার (৪ঠা আগস্ট) সকালে রাজনগর থানার এসআই তাপস বণিক, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তিনি জিআর-২৮৭/২০১৮ (রাজ.) মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানান রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x