সার্চটুডে

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

ছবি : সংগৃহীত

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম ঘোষিত তফসিল অনুযায়ী সম্পন্ন করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। দাখিল করা মনোনয়নপত্র ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে যাচাই-বাছাই করা হবে।

এছাড়া ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x